বারবার ব্রণ, ব্ল্যাকহেড বা বন্ধ পোরসের সমস্যায় ভুগছেন? The Ordinary Salicylic Acid 2% Solution পোরসের ভেতরের জমে থাকা ময়লা পরিষ্কার করে এবং ব্রণ কমাতে বিশেষভাবে তৈরি। যারা তেলতেলে ও ব্রণপ্রবণ ত্বকের সমস্যায় নিয়মিত ভোগেন, তাদের জন্য এটি কার্যকর সমাধান।
The Ordinary উপাদানভিত্তিক সায়েন্স-নির্ভর স্কিনকেয়ারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই সলিউশনে রয়েছে ২% সালিসিলিক অ্যাসিড, যা ত্বকের গভীরে কাজ করে পোরস পরিষ্কার রাখতে এবং নতুন ব্রণ হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে।
কেন এই সলিউশনটি ব্যবহার করবেন? ⁎ ব্রণ দ্রুত শুকাতে সহায়তা করে। ⁎ ব্ল্যাকহেড ও হোয়াইটহেড কমায়। ⁎ পোরসের ভেতরের ময়লা পরিষ্কার করে। ⁎ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। ⁎ নিয়মিত ব্যবহারে ত্বক পরিষ্কার ও মসৃণ দেখায়।
কোন ত্বকের জন্য উপযোগী? ⁎ তেলতেলে ত্বক ⁎ ব্রণপ্রবণ ত্বক ⁎ বড় পোরসযুক্ত ত্বক অত্যন্ত শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত নয়। ছেলে ও মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবেন।
মূল উপাদান ও কার্যকারিতাঃ ⁎ Salicylic Acid 2%: পোরসের ভেতর পরিষ্কার করে ব্রণ কমাতে সহায়তা করে। ⁎ Witch Hazel Support: ত্বক টানটান রাখতে সহায়ক। ⁎ Glycerin: ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ⁎ Citric Acid Support: ত্বক মসৃণ রাখতে সহায়তা করে।
ব্যবহারের নিয়মঃ (গুরুত্বপূর্ণ) প্রতিদিন রাতে ফেসওয়াশ ও টোনারের পর ব্রণযুক্ত বা সমস্যা অংশে অল্প পরিমাণ লাগান। পুরো মুখে ব্যবহার করলে পাতলা স্তর ব্যবহার করুন।
সপ্তাহে ৩–৫ দিন দিয়ে শুরু করুন, ত্বক সহ্য করলে প্রতিদিন ব্যবহার করা যায়। ৩–৪ সপ্তাহে উন্নতি দেখা যায়।
একই সময়ে রেটিনল, শক্তিশালী অ্যাসিড বা স্ক্রাব ব্যবহার করবেন না। দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
আসল নকল কিভাবে চিনবেন?
দুঃখজনক হলেও সত্য এই সিরামটির অধিক জনপ্রিয়তার কারণে কিছু অসাধু চক্র বাজারে ছড়িয়ে দিচ্ছে নকল প্রোডাক্ট, যা আপনার ত্বকের ক্ষতির কারণ হতে পারে!
এই নকল ঠেকাতে The Ordinary এনেছে বোতল ও প্যাকেজিং-এ গুরুত্বপূর্ণ কিছু আপডেট!
এখন থেকে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল।
চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য:
১, বোতলের গায়ের লেবেল স্টিকারটি ডাবল স্টিকার যুক্ত হবে, এবং অপরটি সিঙ্গেল স্টিকার হবে।
২, বক্সের ভিতর একটি প্যাকেজ ইনসার্ট পেয়ে যাবেন, যা আগেরটিতে ছিল না।
৩, বক্সের নিচে একটি কোড থাকবে যা হুবহু বোতলের নিচেও থাকবে, কিন্তু নকলটিতে নাও থাকতে পারে।





Reviews
There are no reviews yet.