ত্বকের ব্রণ, ব্ল্যাকহেডস ও অয়েলি ভাবের স্থায়ী সমাধান হতে পারে এই সিরামটি।
The Ordinary Salicylic Acid 2% Solution মূলত এক্সফোলিয়েটিং সিরাম – যা ত্বকের ভেতর থেকে ময়লা ও মৃত কোষ দূর করে।
এটি স্কিন পোরস পরিষ্কার করে, ব্রণ হ্রাস করে এবং ত্বককে করে মসৃণ ও ঝকঝকে।
যারা ব্রণ, হোয়াইটহেড, ব্ল্যাকহেড ও অতিরিক্ত তেলের সমস্যায় ভুগছেন – তাদের জন্য এটি একটি পারফেক্ট সমাধান।
এই সিরামটি কি কাজে ব্যবহৃত হয়?
✔ ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করে
✔ ত্বকের মৃত কোষ এক্সফলিয়েট করে
✔ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে
✔ স্কিন পোরস পরিষ্কার ও ছোট করে
✔ ত্বকের জমে থাকা ব্রণর দাগ হালকা করে
✔ নিয়মিত ব্যবহারে স্কিন হয় ক্লিয়ার ও ব্রেকআউট ফ্রি
✔ Unisex – পুরুষ ও নারীদের জন্য উপযোগী
মূল উপাদান ও কার্যকারিতা
⁎ Salicylic Acid 2% – স্কিন ডিপ ক্লিন করে, ব্রণ ও ব্ল্যাকহেড নিয়ন্ত্রণে রাখে
⁎ Beta Hydroxy Acid (BHA) – ত্বকের গভীরে ঢুকে এক্সফলিয়েট করে
⁎ Water-Based Solution – চিটচিটে নয়, সহজে শোষিত হয়
⁎ No Alcohol, No Paraben, No Oil – সেনসিটিভ ও অয়েলি স্কিনের জন্য উপযোগী
ব্যবহারের নিয়ম
প্রতিদিন রাতে মুখ ধোয়ার পর পরিষ্কার ও শুকনো ত্বকে ১-২ ড্রপ সিরাম লাগান।
বিশেষ করে ব্রণের দাগ বা ব্ল্যাকহেড অঞ্চলে ব্যবহার করুন।
এটি মুখে ভালোভাবে শুকিয়ে নিন এবং এরপর প্রয়োজন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
নিয়মিত ব্যবহারে ত্বক হবে ক্লিয়ার, মসৃণ ও ব্রণমুক্ত।
আসল নকল কিভাবে চিনবেন?
দুঃখজনক হলেও সত্য এই সিরামটির অধিক জনপ্রিয়তার কারণে কিছু অসাধু চক্র বাজারে ছড়িয়ে দিচ্ছে নকল প্রোডাক্ট, যা আপনার চুলের ক্ষতির কারণ হতে পারে!
এই নকল ঠেকাতে The Ordinary এনেছে বোতল ও প্যাকেজিং-এ গুরুত্বপূর্ণ কিছু আপডেট!
এখন থেকে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল।
চলুন জেনে নিই ৫টি গুরুত্বপূর্ণ পার্থক্য:
১, বোতলের গায়ে লেভেলটি ডাবল স্টিকার যুক্ত হবে, এবং অপরটি সিঙ্গেল স্টিকার হবে।
২, বক্সের ভিতর একটি প্যাকেজ ইনসার্ট পেয়ে যাবেন, যা আগেরটিতে ছিল না।
৩, বক্সের নিচে একটি কোড থাকবে যা হুবহু বোতলের নিচেও থাকবে, কিন্তু নকল দিতে নাও থাকতে পারে।
৪, টিউবের ফিনিশিং দেখুন, নিচের ছবি দেয়া আছে।
৫, অরিজিনালটির কাঁচের বোতল অনেকটা সচ্ছ হবে এবং ভিতরের সিরাম দেখা যাবে, নকলটির বোতল একেবারে কালো হবে।






